আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বৃহস্পতিবার ● ২২শে শ্রাবণ, ১৪৩৩ ● ৬ই আগস্ট, ২০২৬ ● ২৩শে সফর, ১৪৪৮ ● সন্ধ্যা ৭:০৬
সর্বশেষঃ

শাহরাস্তিতে সরকারি খাল দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান

চাঁদপুরের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এবং শাহরাস্তি উপজেলার মাননীয় নির্বাহী অফিসার ও মাননীয় পৌর প্রশাসক মহোদয়ের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে শাহরাস্তি পৌরসভার পূর্ব শুয়াপাড়া কালিয়াপাড়া থেকে করবা রাস্তার মাথা পর্যন্ত এলাকায় সরকারি খাল দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

সরেজমিনে উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করেন শ্রদ্ধেয় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিরুপম মজুমদার।

অভিযান চলাকালে দেখা যায়, উক্ত এলাকার বিভিন্ন স্থানে সরকারি খাল দখল করে অবৈধভাবে মাটি ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে, যার ফলে পানি চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছিল।

প্রশাসনের কার্যকর পদক্ষেপে এসব অবৈধ স্থাপনা অপসারণ করে খাল দখলমুক্ত করা হয় এবং পানি চলাচলের স্বাভাবিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হয়।

স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তারা আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগে এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories