চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ও গুরুত্ববহ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেন উপজেলা ও পৌরসভার কর্ম পরিষদের দায়িত্বশীল সদস্যরা।
উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহতারম মাওলানা এটি এম মাসুম সাহেব। তিনি তাঁর বক্তব্যে আদর্শিক সংগঠন হিসেবে কর্মীদের দায়িত্ব ও আত্মিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ০৬ এর নির্বাচনী আসনের এমপি প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ সাহেব এবং সমাজসেবক ডা. আব্দুল মান্নান সাহেব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সংগ্রামী আমীর মুহতারম বিল্লাল হোসাইন মিঞাজী সাহেব।
শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর-০১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাদ্দিস আবু নছর আশরাফী সাহেব। আয়োজনে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর জেলা শাখা।
দিনব্যাপী এই শিক্ষা শিবিরে কর্মপরিষদের দায়িত্ব, ইসলামী নেতৃত্ব, সামাজিক দায়িত্ববোধ ও সংগঠনগত শৃঙ্খলা নিয়ে নানা দিক তুলে ধরা হয়।