আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৭ই জুন, ২০২৬ ● ২১শে জিলহজ্জ, ১৪৪৭ ● সকাল ৯:৩৮
সর্বশেষঃ

মেহের ডিগ্রি কলেজের শিক্ষকদের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মেহের ডিগ্রি কলেজে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২০ জুন ২০২৫, সকাল ১১টায় কলেজ শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ডা. উসামা রাইহান। তিনি বলেন, “শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে শিক্ষার্থীদের মাঝে একটি গঠনমূলক চিন্তাচেতনা তৈরি করাই ছাত্রশিবিরের অন্যতম লক্ষ্য। আমরা চাই শিক্ষকরা যেন ছাত্রদের নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধ শেখাতে ভূমিকা রাখেন, এবং ছাত্রশিবির সে শিক্ষার সহযোগী শক্তি হিসেবে কাজ করতে প্রস্তুত।”

সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা শিবির সভাপতি ইব্রাহিম খলীল। তিনি বলেন, “একটি সুশৃঙ্খল, জ্ঞাননির্ভর ও আদর্শসম্ভূত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। ছাত্রশিবির সেই লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে একটি সমন্বিত বন্ধন তৈরি করতে চায়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সাবেক জেলা ও শহর সভাপতি মো. পারভেজ হোসাইন, জেলা অফিস সম্পাদক হাফেজ পারভেজ আহমেদ, এইচআইভি সম্পাদক হাফেজ মাহাবুব আলম

এছাড়াও উপস্থিত ছিলেন শাহরাস্তি শহর শিবির সভাপতি মো. আখতার হোসেন শিহাব, উত্তর শহর সভাপতি সাইফুল ইসলাম, দক্ষিণ শহর সভাপতি কাউছার আলম প্রমুখ।

ছাত্রশিবিরের পক্ষে কলেজ পর্যায়ের ছাত্রদের নৈতিক, শিক্ষা ও সাংগঠনিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার তুলে ধরা হয় এই সভায়।

সভায় কলেজের একাধিক শিক্ষক আলোচনায় অংশগ্রহণ করেন। তারা বলেন, “শিক্ষার্থীদের মাঝে যদি ইতিবাচক পরিবর্তন আনতে হয়, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরেও কিছু সংগঠনকে দায়িত্ব নিতে হবে। তবে সেই সংগঠন হতে হবে মূল্যবোধসম্পন্ন ও গঠনমূলক চিন্তাধারার।”

শিক্ষকগণ ছাত্রশিবিরের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আগামী দিনে দেশ, শিক্ষা ও চরিত্র গঠনে শিবিরের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories