আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বৃহস্পতিবার ● ২২শে শ্রাবণ, ১৪৩৩ ● ৬ই আগস্ট, ২০২৬ ● ২৩শে সফর, ১৪৪৮ ● সন্ধ্যা ৭:০৬
সর্বশেষঃ

শাহরাস্তি জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর-৫ আসনের নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে শাহরাস্তি উপজেলা জামায়াতের উদ্যোগে এই নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৫ জুলাই) বেলা ৩টায় উপজেলা জামায়াত অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল হোসাইন। তিনি বলেন, “মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে, এবাদত মনে করে মানুষের সমস্যা সমাধানে সবার আগে এগিয়ে যেতে হবে। আল্লাহর সাহায্য ও মানুষের ভালোবাসা পেলে বিজয় অবশ্যই আমাদের হবে ইনশাআল্লাহ।”

তিনি সভায় নির্বাচনী সাব-কমিটির দায়িত্ব, কার্যাবলি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মোঃ মোস্তফা কামাল,পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা নায়েবে আমীর বাদশা ফয়সাল, সেক্রেটারি মাওলানা মাঈন উদ্দিন, পৌর নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন সহ শাহরাস্তির বিভিন্ন বিভাগীয় সাব-কমিটির সদস্যবৃন্দ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories