আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ২৩শে শ্রাবণ, ১৪৩৩ ● ৭ই আগস্ট, ২০২৬ ● ২৪শে সফর, ১৪৪৮ ● বিকাল ৫:২৪
সর্বশেষঃ

অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে শরীফুল

চাঁদপুরের শাহরাস্তির আলিপুর গ্রামের তরুণ মো. শরীফুল ইসলাম (পিতা: সিরাজুল ইসলাম, মাতা: আলেয়া বেগম) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। অসুস্থ শরীফুল দীর্ঘদিন ধরে গুরুতর শারীরিক জটিলতায় ভুগছেন, কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ হয়ে গেছে।

বর্তমানে তিনি মায়ের সঙ্গে আশ্রয় নিয়েছেন নানার বাড়িতে, কালিগঞ্জ গ্রামে। দরিদ্র এই পরিবারটির পক্ষে হাসপাতালের খরচ, ওষুধপত্র কিংবা উন্নত চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। প্রতিদিন অবনতির দিকে যাচ্ছে তার শারীরিক অবস্থা।

মায়ের চোখে অশ্রু, আর স্বজনদের মধ্যে হতাশার ছাপ স্পষ্ট। “আমার ছেলেকে বাঁচাতে চাই, কিন্তু টাকা নেই”, ভাঙা কণ্ঠে বলেন আলেয়া বেগম।

মানবতার টানে কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে হয়তো নতুন জীবন ফিরে পেতে পারেন শরীফুল। সাহায্য পাঠাতে বা যোগাযোগ করতে পারেন তার পরিবারের সঙ্গে সরাসরি, মোবাইল: ০১৭১০৪২৬০৫৪।

এটি শুধু একটি পরিবারের নয়, আমাদের সবার দায়িত্ব, একটি তাজা প্রাণকে হারিয়ে যেতে না দেওয়া।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories