আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ১১:২৬
সর্বশেষঃ

মতলব দক্ষিণে ডাঃ মোঃ আব্দুল মোবিনের গণসংযোগ মাদক ও সন্ত্রাসমুক্ত ন্যায়-ইনসাফের মতলব গড়ার অঙ্গীকার

ডেস্ক রিপোর্ট :

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, বিশিষ্ট চিকিৎসক, ইসলামি স্কলার ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আব্দুল মোবিন এক প্রাণবন্ত গণসংযোগ ও জনসভায় অংশগ্রহণ করেছেন।

ডাঃ মোবিন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারে গণসংযোগ পালনের মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং তাদের সমস্যা ও চাহিদা শোনেন। জনসভা শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে গণসংযোগ শেষ হয়, যেখানে ডাঃ মোবিন এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গণসংযোগ কর্মসূচি শুরু হয় ০৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ সকাল ৮টায়। সভায় উপস্থিত ছিলেন—মাওলানা আব্দুল আজিজ সাহেব। হাফেজ নাজির আহম্মেদ। ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন দক্ষিণ।মাওলানা মনির সাহেব সভাপতি, উলামা বিভাগ ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন
মাওলানা আঃ করিম মজুমদার (চেয়ারম্যান পদপ্রার্থী, ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন)মোল্লা জুয়েল সাহেব (ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী)আঃ রশিদ পাটোয়ারী (আমির- মতলব দক্ষিণ উপজেলা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী)

প্রধান অতিথি ডাঃ মোঃ আব্দুল মোবিন বলেন—
“মতলবের প্রতিটি ঘরে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন পৌঁছে দিতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার করছি। জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমি মাদক ও সন্ত্রাসমুক্ত মতলব গড়তে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। ইনশাআল্লাহ, আপনাদের আমানতের খেয়ানত করব না।”

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories