সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সংগঠনিক সম্পাদক আবুল হোসেনকে চাঁদাবাজি সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিশেষ প্রতিনিধি :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেনকে দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, শাহরাস্তি উপজেলা শাখার পক্ষ থেকে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে স্টুডিয়াপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন (গ্রাম: শোরসাক) কে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন—
শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর, সদস্য সচিব এহতেশামুল গনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড শাহেদুল হক মজুমদার সোহেল।
এ সিদ্ধান্তের অনুলিপি কেন্দ্রীয় যুবদলের সভাপতি/সাধারণ সম্পাদক, মনোনীত প্রার্থী, জেলা বিএনপি এবং সংশ্লিষ্ট ইউনিটসমূহের কাছে প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়।