শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ১৮ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শফিকুল ইসলাম ও এএসআই (নিঃ) রাজীব আহাম্মদসহ থানার একটি চৌকস টিম নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে বুধবার (১১ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে শাহরাস্তি থানাধীন চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী এলাকায় মাইন মেম্বারের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক ব্যবসায়ী আবুল হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়। সে চিতোষী পূর্ব ইউনিয়নের রায়েরবাগ (দক্ষিণ বাড়ী) গ্রামের বাসিন্দা। গ্রেফতারের সময় তার নিজ হেফাজত থেকে ১৮ (আঠার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১৬, তারিখ ১১ মার্চ ২০২৬, জি আর নং-৫৫, ধারা ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।