আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৮ই বৈশাখ, ১৪৩৩ ● ২১শে এপ্রিল, ২০২৬ ● ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৩:৪৭
সর্বশেষঃ

শাহরাস্তিতে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সত্তারের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ, সন্ত্রাসী হামলা ও অসহায় মানুষদের দরবার শালিসি বৈঠকের নামে বিভিন্ন ভাবে হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইন্জিঃ মমিনুল হক মহোদয়ের কাছে পৃথক দুটি লিখিত আবেদন করেছেন দুই ভুক্তভোগী।

প্রথম অভিযোগে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন (৬৫) জানান, তিনি ৬ শতাংশ জমি কেনার জন্য নিজ বোন, বেরকী গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম (৭০) এর কাছে ২ লাখ ৯০ হাজার টাকা দেন। কিন্তু দীর্ঘদিনেও জমি বুঝে না পেয়ে তিনি বারবার যোগাযোগ করলেও কোনো সুরাহা হয়নি। পরে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সত্তারসহ কয়েকজন তার কাছ থেকে আরও ৫০ হাজার টাকা নেন।
মোশাররফ হোসেনের অভিযোগ, গত বছরের ২৮ অক্টোবর তিনি টাকা ফেরত বা জমি বুঝে দেওয়ার কথা বললে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়, মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন। আদালতের মামলাটি পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষায় রয়েছে।

দ্বিতীয় অভিযোগে একই এলাকার বাসিন্দা শাহিন বেগম (৪৭) বলেন, স্বামীর মৃত্যুর পর থেকে তিনি চরম অসহায় অবস্থায় রয়েছেন। তার অভিযোগ, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তার স্বামীর ওয়ারিশসূত্রে পাওয়া সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন এবং তাকে নিজ জমিতে প্রবেশ করতে দিচ্ছেন না।

শাহিন বেগম আরও অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ও ঋণ পরিশোধে সহায়তার আশ্বাস দিয়ে আব্দুস সত্তার তার কাছ থেকে ধাপে ধাপে ৩০ হাজার টাকা নেন। কিন্তু কোনো সমাধান না করে উল্টো তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে।
তিনি বলেন, “আমি একজন অসহায় বিধবা। আমাকে ও আমার মেয়েকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া বলেন, আব্দুস সত্তারের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে দলীয় সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুস সত্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগীরা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories