আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৫ই আষাঢ়, ১৪৩৩ ● ১৯শে জুন, ২০২৬ ● ৪ঠা মুহাররম, ১৪৪৮ ● সন্ধ্যা ৭:৩৩
সর্বশেষঃ

শাহরাস্তির উপজেলা ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

মোঃ শাহ আলম ভূঁইয়াঃ

‎চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা ও পৌর শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে উপজেলা ও পৌরসভার সকল ইউনিট শাখার সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎শুক্রবার ১৯ জুন সকালে উপজেলার স্থানীয় মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়।

‎ফেডারেশনের উপজেলা সভাপতি প্রভাষক মাওলানা মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও পৌর সভাপতি মাওলানা মিজানুর রহমান এর সঞ্চালনায় সমাবেশের শুরুতেই মহাগ্রন্থ আল কুরআন থেকে দারস পেশ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ মাঈন উদ্দিন।

‎ইউনিট দায়িত্বশীল প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ইউনিট দায়িত্বশীলদের দায়িত্ব কর্তব্য ও করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি,বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

‎প্রধান বক্তা হিসেবে ট্রেড ইউনিয়ন দায়িত্বশীলদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা পেশ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক রুহুল আমিন।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি অধ্যাপক শাহ আলম, উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল,জেলা শ্রমিক কল্যান সেক্রেটারি মাওলানা ওমর ফারুক ইয়াহিয়া,পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন,উপজেলা মিডিয়া উইং প্রধান সাংবাদিক শাহ আলম ভূঁইয়া।

‎এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সভাপতি ও রিক্সা  ভ্যান ট্রেড ইউনিয়ন সভাপতি মাওলানা আমার উল্যাহ,সেক্রেটারি মোঃ শহীদ উল্যাহ,পৌর সেক্রেটারি ও কৃষি শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি মাওলানা হেদায়েত উল্যাহ সহ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

‎সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, ট্রেড ইউনিয়নসমূহকে সক্রিয়করণ এবং শ্রমিকদের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories