আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৫ই আষাঢ়, ১৪৩৩ ● ১৯শে জুন, ২০২৬ ● ৪ঠা মুহাররম, ১৪৪৮ ● বিকাল ৩:৪০
সর্বশেষঃ

ঢাকা মহাখালীতে ট্রেনের ধাক্কায় শাহরাস্তির কিশোর ইয়াসিনের মর্মান্তিক মৃত্যু

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহমদ নগর গ্রামের কিশোর ইয়াসিন (১৩) ঢাকার মহাখালী এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ইয়াসিন আহমদ নগর গ্রামের ইদ্রিস মিয়া ও স্বপ্না বেগম দম্পতির ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ইয়াসিনের বাবা-মায়ের দীর্ঘদিন মনমালিন্য হওয়ার পর থেকেই সে নানার বাড়িতে থেকে বড় হয়েছে। তার নানার বাড়ি একই ইউনিয়নের গ্রাম খিলা জমিদার বাড়ি এলাকায়। ইয়াসিনের মা দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় পরিবারের আর্থিক সংকটের কথা চিন্তা করে অল্প বয়সেই জীবিকার সন্ধানে সে ঢাকায় যায় এবং সেখানে কাজ করছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইয়াসিন নাস্তা করার জন্য একটি দোকানের উদ্দেশ্যে বের হয়। এ সময় তার কানে হেডফোন লাগানো ছিল এবং সে মোবাইল ফোন ব্যবহার করতে করতে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল। এক পর্যায়ে পেছন দিক থেকে একটি ট্রেন দ্রুতগতিতে এগিয়ে আসে। আশপাশের লোকজন তাকে সতর্ক করার জন্য চিৎকার করে ডাকাডাকি করলেও হেডফোন ব্যবহারের কারণে সে তা শুনতে পারেনি বলে জানা গেছে।

পরবর্তীতে ট্রেনটি তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। পরে তার স্বজনদের কাছে খবর পৌঁছালে তারা ঘটনাস্থলে ছুটে যান।

ইয়াসিনের এমন করুণ মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে। এলাকাবাসীও গভীর শোক প্রকাশ করেছেন এবং রেললাইনের পাশে চলাচলের সময় মোবাইল ফোন ও হেডফোন ব্যবহারে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

নিহত ইয়াসিনের জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে স্বজনরা জানিয়েছেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories