আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ২৩শে শ্রাবণ, ১৪৩৩ ● ৭ই আগস্ট, ২০২৬ ● ২৪শে সফর, ১৪৪৮ ● বিকাল ৫:২৩
সর্বশেষঃ

কালিয়াপাড়া বাজার কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ শাহ আলম ভূঁইয়াঃ

‎কালিয়াপাড়া বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দীর্ঘদিনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট স্টেশনারী ব্যবসায়ী আবুল কালাম আজাদের (৭৭) মৃত্যুতে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

‎বাজার ব্যবসায়িদের উদ্যোগে কালিয়াপাড়া বাজারেই শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে এবং তাঁর দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, আবুল কালাম আজাদ কেবল একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, বরং কালিয়াপাড়া বাজারের ব্যবসায়ী সমিতির একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে আজীবন কাজ করে গেছেন। তাঁর অবদান বাজারের ব্যবসায়ীরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

‎স্মরণ সভাটি সফলভাবে পরিচালনা করেন মাওলানা নুর মোহাম্মদ। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ রায়হান উদ্দিন পাটোয়ারী।

‎মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং দোয়া মাহফিলে শরিক হতে উপস্থিত হয়েছিলেন কালিয়াপাড়া বাজারের ব্যবসায়ী আবুল খায়ের সিএ,আবু জাফর,একরামুল হক জামাল,আমীর হোসেন,জসিম উদ্দিন,মোঃ মানিক,ফারভেজ মৃধা,আক্তার হোসেন,রফিকুল ইসলাম সহ বাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ী।

‎এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এই দোয়া মাহফিলে অংশ নেন। মোনাজাতে উপস্থিত সকলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories