আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ২৩শে শ্রাবণ, ১৪৩৩ ● ৭ই আগস্ট, ২০২৬ ● ২৪শে সফর, ১৪৪৮ ● রাত ১০:১৪
সর্বশেষঃ

শাহরাস্তিতে রায়শ্রী উত্তর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জামায়াতের কর্মী সম্মেলন

শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর মোঃ সালাউদ্দিন গাজী এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

২০ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি মোঃ শাহ আলম ভূঁইয়া এর সঞ্চালনায় রায়শ্রী উত্তর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন উনকিলা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শুরু হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জামায়াত মনোনীত চাঁদপুর-০৫(শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের এমপি পদ প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক শাহ আলম ও ইব্রাহিম খলিল, শাহরাস্তি উপজেলা আমীর মোঃ মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন শাহরাস্তি উপজেলা নায়েবে আমীর বাদশা ফয়সাল, সেক্রেটারি মাওলানা মাইনুদ্দীন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাফেজ শাহজালাল, সাবেক ছাত্রশিবিরের চাঁদপুর শহর শাখার সভাপতি মোঃ আবুল কাশেম মোল্লা, সাবেক ছাত্রনেতা মোঃ আবদুল হান্নান,সাবেক ইউনিয়ন সভাপতি ওবায়দুল হক ও শিবির জেলা অফিস সম্পাদক আল আমিন।

আরো উপস্থিত ছিলেন পৌর শ্রমিক কল্যান সভাপতি মাওলানা মিজানুর রহমান,টামটা দক্ষিন আমীর মাওলানা মন্জুর আহমেদ পাটোয়ারী,রায়শ্রী উত্তর ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা মনির হোসেন,সেক্রেটারি ডাঃ জাকির হোসাইন, উপজেলা উত্তর ছাত্রশিবির সভাপতি সাইফুল ইসলাম,সেক্রেটারি হাফেজ ওমর ফারুক,রায়শ্রী উত্তর সভাপতি তানজিল মাহমুদ,সেক্রেটারি আবদুর রহমান,উপজেলা যুব সভাপতি সেফায়েত উল্যাহ ফিরোজ, ইউনিয়ন যুব সভাপতি তোফায়েল আহমেদ মিয়াজী,ইউনুস বেপারী প্রমুখ।

এছাড়া ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্বশীল,কর্মী,জনশক্তিবৃন্দ, মিডিয়াকর্মী,সাংবাদিক ও প্রশাসনিক কর্মকতা সহ এলাকার সর্বস্তরের জনগন।

সমাবেশে প্রধান অতিথি বলেন ছাত্র-জনতার বিপ্লবের পূর্বে ফ্যাসিস্ট আওয়ামি সৈরাচার সরকারের ইতিহাস খুন গুম ও দূর্নীতির ইতিহাস। বাংলাদেশের কারাগারগুলো ছিলো কোরআনের কর্মীদের দিয়ে ভরপুর।জামায়াত নেতাদের অন্যায় ভাবে হত্যার মত জঘন্য শাসন ব্যবস্থা।তিনি সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনার জন্য অন্তবর্তীকালীন সরকারকে আহবান জানান।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories