শাহরাস্তিতে চিতোষী পশ্চিম জামায়াতের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
জামায়াতে ইসলামী চিতোষী পশ্চিম ২নং ওয়ার্ড-কর্তৃক শতাধিক অসহায় ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।
চিতোষী পশ্চিম ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাকবুল হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ও ২নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী মোঃ মামুনুর রশিদ এর যৌথ সঞ্চালনায় দৈয়ারা ইসলামী সমাজ কল্যান পরিষদ এর আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মাওলানা আবুল হোসাইন,সংসদ সদস্য প্রার্থী, চাঁদপুর-৫ শাহরাস্তি-হাজীগঞ্জ।
বিশেষ অতিথি শাহরাস্তি উপজেলা জামায়াত আমীর শিক্ষানুরাগী মোঃ মোস্তফা কামাল,উপজেলা মিডিয়া বিভাগীয় সভাপতি মোঃ শাহ আলম ভূঁইয়া,রায়শ্রী দঃ জামায়াত আমীর মাওলানা মাছুম বিল্লাহ,ওলামা দায়িত্বশীল প্রভাষক মাওলানা শামীম উদ্দিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি জহিরুল ইসলাম, ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি হাফেজ আমির হামজা, প্রবাসী রোকন শাহীনুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, হাফেজ রেজাউল করিম,শ্রমিক নেতা ওয়ালীউল্লাহ সহ স্থানীয় জামায়াত শিবিরের দায়িত্বশীলগন।
অতিথিরা বলেন,জামায়াতে ইসলামি একটি সাম্য, মানবিক অধিকার,ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে।মানুষের মৌলিক অধিকার এর অন্যতম একটি অধিকার শিক্ষার অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামি বদ্ধপরিকর। জামায়াতে ইসলামি সরকার গঠন করতে পারলে মানুষ তার মৌলিক সকল অধিকার সমানভাবে ভোগ করতে পারবে।