শাহরাস্তি উপজেলা ও পৌরসভা শ্রমিক কল্যান ফেডারেশন এর উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
শাহরাস্তিতে উপজেলা ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।শাহরাস্তি উপজেলার প্রায় শতাধিক শ্রমিকদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
২৭ মার্চ বৃহস্পতিবার সকালে সংগঠনের স্থানীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, চাঁদপুর-৫ সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর উপদেষ্টা শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মোঃ মোস্তফা কামাল, নায়েবে আমীর মোঃ বাদশা ফয়সাল, সেক্রেটারি মাওলানা মাইনুদ্দিন ও উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি শাহ আলম ভূঁইয়া।
পৌর শ্রমিক শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমানের এর সঞ্চালনায় ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ, সেক্রেটারি মোঃ শহিদুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলবৃন্দ।
এতে অতিথিবৃন্দ শ্রমিক ভাইদেরকে আগামী দিনে বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যায় যায় জায়গা থেকে ভূমিকা রাখতে আহবান করেন।