রায়শ্রী উত্তর জামায়াতের বর্ণাঢ্য আয়োজনে ঈদ পূনর্মিলনী উদযাপন
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বিশাল র্যালী ঈদের দিন বিকাল ৪টায় উনকিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আমীর সালাউদ্দিন গাজীর সভাপতিত্বে এবং সেক্রেটারি ডাঃ জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা এসিট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য যথাক্রমে মোঃ ইব্রাহিম খলিল,অধ্যাপক শাহ আলম, উপজেলা জামায়াতের আমীর মোঃ মোস্তফা কামাল,নায়েবে আমীর বাদশা ফয়সাল,সেক্রেটারি মাওলানা মাইনউদ্দিন, মিডিয়া উইং সভাপতি শাহ আলম ভূঁইয়া, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাফেজ শাহজালাল, উপজেলা উত্তর শিবির সভাপতি সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যাংকার ফখরুল ইসলাম নয়ন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নয়া স্বাধীনতার পর এবারের ঈদ নতুন একটি আবহে উদযাপিত হয়েছে।দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ মানুষের ধর্মীয়,রাজনৈতিক ও সামাজিক অধিকার কেড়ে নিয়েছিল।আওয়ামী জুলুমের অবসানে যারা রক্ত দিয়েছে আমরা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আহত-পঙ্গুত্ব বরণকারী জীবন্ত শহীদদের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
উপজেলা আমীর বলেন, কোন ষড়যন্ত্র জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারবেনা।জামায়াত তার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে বাকী ১১ মাস আমাদেরকে সুন্দরভাবে চলতে হবে।তাকওয়াপূর্ণ একটি সমাজ বিনির্মানে জামায়াত কর্মীদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। মায়া-মমতা ও ভালোবাসা ভরা সমাজ কায়েমে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য তিনি জামায়াত কর্মীদের প্রতি আহবান জানান।
ইদ পুনর্মিলনী শেষে সহস্রাধিক জামায়াত কর্মী উনকিলা বাজারে গণসংযোগ ও র্যালী করেন।