আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বৃহস্পতিবার ● ২২শে শ্রাবণ, ১৪৩৩ ● ৬ই আগস্ট, ২০২৬ ● ২৩শে সফর, ১৪৪৮ ● বিকাল ৩:০২
সর্বশেষঃ

শাহরাস্তির কৃষ্ণপুরের নিখোঁজ শিশু ফারহানের লাশ মিললো পুকুরে

চাঁদপুর জেলার শাহরাস্তি থানার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ১৩ এপ্রিল ২০২৫, রবিবার দুপুর ১২টা থেকে নিখোঁজ থাকা ৫/৬ বছর বয়সী শিশু ফারহান–যার খোঁজে দিনভর চষে বেড়িয়েছেন পরিবার ও এলাকাবাসী।তার নিথর দেহ অবশেষে সকাল ৭টায় পাওয়া গেছে পার্শ্ববর্তী একটি পুকুরে।

এর আগে মাইকে প্রচার করে,আত্নীয় স্বজনের বাসা ও এলাকার কোথাও ফারহানকে কোথাও খুঁজে পায়নি।

১৪ এপ্রিল সোমবার সকাল ৭টায় গ্রামের পাশের পুকুরে স্থানীয় কিছু মানুষ এক শিশুর দেহ ভাসতে দেখেন। তড়িঘড়ি করে তারা নিজেরাই দেহটি উদ্ধার করেন এবং শনাক্ত করেন–এটাই নিখোঁজ ফারহান। খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন পরিবার, স্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম।

এই অকাল মৃত্যু শুধু এক শিশুর প্রাণ কেড়ে নেয়নি, ভেঙে দিয়েছে একটি পরিবারকে এবং নাড়িয়ে দিয়েছে পুরো গ্রামবাসীকে। পরিবারটির কান্না যেন থামছে না, আর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই মর্মান্তিক ঘটনার পর আমাদের সকলেরই আরও সতর্ক হওয়া উচিত। শিশুদের প্রতি বাড়তি নজরদারি ও সচেতনতা প্রয়োজন, কারণ একটি মুহূর্তের অসতর্কতা হয়ে উঠতে পারে আজীবনের বেদনার কারণ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories