আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৭ই জুন, ২০২৬ ● ২১শে জিলহজ্জ, ১৪৪৭ ● দুপুর ১:৫০
সর্বশেষঃ

শাহরাস্তির বি-বাড়িয়া ফুড অ্যান্ড বেকারিতে মোবাইল কোর্টের অভিযান: ৪০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজার এলাকায় অবস্থিত বি-বাড়িয়া ফুড অ্যান্ড বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, শাহরাস্তি, চাঁদপুর মহোদয়ের নির্দেশনায় পরিচালিত এই মোবাইল কোর্টে দেখা যায়, উক্ত প্রতিষ্ঠানটি পরিবেশগত অব্যবস্থাপনা, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন ব্যতীত লোগো ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কার্যক্রম পরিচালনা করছিল।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮ এর ২৭ ধারাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রদ্ধেয় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিরুপম মজুমদার, যিনি প্রতিষ্ঠানটির দায়িত্বরত মোঃ মনির হোসেন-কে ৪০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

এ সময় বিএসটিআই কুমিল্লা অঞ্চলের পরিদর্শক ও শাহরাস্তি থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories