আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বৃহস্পতিবার ● ৯ই আশ্বিন, ১৪৩৩ ● ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১৩ই রবিউস-সানি, ১৪৪৮ ● সকাল ৬:১৬
সর্বশেষঃ

হাজীগঞ্জে সেনাবাহিনী ক্যাম্পের সহযোগিতায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা, ১৫টি মোটরসাইকেল ও একটি পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ক্যাম্পের তত্ত্বাবধানে এবং পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী একটি বিশেষ ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান পরিচালনা করে। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান চালানো হয়।

চেকপোস্টে তল্লাশির সময় বৈধ কাগজপত্র না থাকা, হেলমেট ছাড়া চালানো, লাইসেন্সবিহীন যানবাহন চলাচলসহ বিভিন্ন ট্রাফিক আইনের লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে ১৫টি মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আটক গাড়িগুলোতে লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেসসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সঙ্গে ছিলেন সেনাবাহিনীর সদস্য, হাজীগঞ্জ থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ। স্থানীয়দের মধ্যে অভিযানকে ঘিরে ব্যাপক উৎসাহ ও সচেতনতা দেখা গেছে। আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনার আশ্বাস দেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories