আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ১১:১৫
সর্বশেষঃ

আগুনে পুড়ে যাওয়া সর্বস্বান্ত পরিবারের পাশে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আবুল হোসাইন

মোঃ সাইফুদ্দীন:

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার দক্ষিণ সেনগাও গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে শফিউল আলম সুজন নামের এক চাকুরিজীবীর পরিবার মুহূর্তেই সর্বস্ব হারিয়েছে। মঙ্গলবার রাতের এই ঘটনায় পরিবারের নতুন নির্মিত বাড়ি ভস্মীভূত হয়ে যায়, ক্ষতির পরিমাণ ধরা হচ্ছে প্রায় ১৫ লাখ টাকা।

আগুনের তীব্রতায় শুধু ঘরবাড়িই নয়, পরিবারের ভবিষ্যৎও অনিশ্চয়তায় পড়ে গেছে। সুজন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার পাঁচ সদস্যের পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে।

এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন চাঁদপুর-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসেন। তিনি ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দেন দীর্ঘমেয়াদে পুনর্বাসনের। তিনি বলেন, “একটি পরিবারের সর্বস্ব পুড়ে যাওয়া মানে তাদের স্বপ্নও পুড়ে যাওয়া। সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে, আমি আমার অবস্থান থেকে সহযোগিতা চালিয়ে যাব।”

এলাকাবাসীর প্রত্যাশা, শুধু রাজনৈতিক নেতাই নয়, সামাজিক সংগঠন ও সরকারি সহায়তাও যেন দ্রুত আসে। কারণ, সহযোগিতা না পেলে ক্ষতিগ্রস্ত পরিবারটির মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত থাকবে না।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories