আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৮ই বৈশাখ, ১৪৩৩ ● ২১শে এপ্রিল, ২০২৬ ● ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৫:১৭
সর্বশেষঃ

আমার দেশ পাঠক মেলার” চাঁদপুর জেলা কমিটি অনুমোদিত, সভাপতি – মোহাম্মদ হাসান, সেক্রেটারি – মাহাবুব আলম

“স্বাধীনতার স্বপ্ন বুনে আমার দেশ পাঠকমেলা”—এই শ্লোগানকে ধারণ করে গঠিত হয়েছে আমার দেশ পাঠকমেলা চাঁদপুর জেলা কমিটির কার্যনির্বাহী পরিষদ ২০২৫। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মুহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সোহাগ। সিনিয়র সহ-সভাপতি মো. হারিবুর রহমান এবং সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ প্রধানিয়া।

অর্থ সম্পাদক মাহমুদ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তার হোসেন শিহাব, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আফিয়া আয়শা বিনতু আয়াছ, দপ্তর সম্পাদক মাকসুদুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. সিফাত উল্লাহ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আতাউর রহমান, স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক নূরে আলম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবরার ইবনে আজাদ (আম্মার)। সদস্য হিসেবে রয়েছেন তাসফিয়া জাহান ঝুমু, মো. আমিরুল ইসলাম, গোলাম রাব্বানী, আবিদ আহমেদ, অনুভভ সাহা ও পূজন রায়।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন ড. মাহমুদুর রহমান। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. রাশেদুর রহমান তালুকদার, অপ্টোমেট্রিস্ট শরিফুল ইসলাম ও ডা. হালিমা আক্তার। কমিটির সুপারিশ করেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক সাইদুল হাসান এবং অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন ইউনুস ও সাধারণ সম্পাদক মো. রাহাতুল ইসলাম।

নবনির্বাচিত কমিটির মাধ্যমে চাঁদপুরে পাঠাভ্যাস ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories