আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৪ঠা বৈশাখ, ১৪৩৩ ● ১৭ই এপ্রিল, ২০২৬ ● ২৯শে শাওয়াল, ১৪৪৭ ● বিকাল ৫:১৭
সর্বশেষঃ

শাহরাস্তিতে নির্বাচন পর্যবেক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

বিশেষ প্রতিনিধি :

চাঁদপুরের শাহরাস্তিতে মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা উপজেলা শাখার আয়োজনে নির্বাচন পর্যবেক্ষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাষ্টার গোলাম সরোয়ার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম ডেপুটি এটর্নি জেনারেল ড. মোঃ গোলাম রহমান ভূঁইয়া। তিনি বলেন—
“গণতান্ত্রিক রাষ্ট্রে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নাগরিকের সাংবিধানিক অধিকার ও মৌলিক মানবাধিকার। নির্বাচন পর্যবেক্ষকদের দায়িত্ব হলো পুরো প্রক্রিয়াটি কতটা স্বচ্ছ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক হচ্ছে তা মূল্যায়ন করা। কোনো অনিয়ম বা চাপ-প্রভাব চোখে পড়লে তা নিরপেক্ষভাবে রিপোর্ট করা—এটি নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করবে।”

তিনি আরও সংশ্লিষ্ট সকলকে নির্বাচন পর্যবেক্ষকদের কাজে পূর্ণ সহযোগিতা প্রদানের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কমিটির উপদেষ্টা বিশিষ্ট ব্যাংকার ও শিক্ষানুরাগী বাদশা ফয়সাল, কো-অডিনেটর গোলাম আজম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, সহ-সেক্রেটারি সাংবাদিক আহসান হাবিব পাটওয়ারী এবং সংগঠনের সদস্য মাওলানা তাজুল ইসলাম, কামাল হোসেন ও আব্দুর রহীম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা মাঈন উদ্দিন, সদস্য জাকির হোসেন, হুমায়ন কবির, মাষ্টার মাসুদ আলম এবং আক্তার হোসেন শিহাব।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories