উনকিলা ইয়াং স্টার সোসাইটি ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও জার্সি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ সাইফুদ্দীন:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উনকিলা গ্রামের সামাজিক সংগঠন উনকিলা ইয়াং স্টার সোসাইটি ক্লাব-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) উনকিলা হাই স্কুলের মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ক্লাবের সদস্যদের মধ্যে জার্সি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সাবেক চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন, মেম্বার মিজানুর রহমান লিটন, জসিম উদ্দিন, বাবুল মৃধা, পারভেজ, শামীম হোসেন, সাইফুল খান, ডাঃ জুয়েল রানা, মোতাহের হোসেন বাবলু, মজিব পাটোয়ারী, মোশাহিদুল ইসলাম নেয়ামত, মারুফ হোসেন, মহিন, ইসমাইল, আল আমিন, মোতালেব, মাহবুব আলম, প্লাবন, তারেক, মাহফুজ, শাকিল, ফয়সাল, খোকন, ফাহাদ, সাদ্দাম, হাসান, সাবের, রনি ও আজিমসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
এছাড়াও বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে পাশে ছিলেন সোহরাব, ইয়ামিন, সবুজ, রায়হান, সজিবসহ আরও অনেকে।
উনকিলা ইয়াং স্টার ক্লাবের একজন সদস্য মোঃ মজিব পাটওয়ারী বলেন, আমরা গত এক বছর আগে এই ক্লাবটি প্রতিষ্ঠা করেছি। এটি একটি অরাজনৈতিক সংগঠন। আমরা আমাদের সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। আগামী দিনেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের যাত্রাপথ, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অতিথিরা তরুণদের এই সামাজিক উদ্যোগকে স্বাগত জানান এবং ক্লাবের অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।