আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৭ই আশ্বিন, ১৪৩৩ ● ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১০ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ৪:১৬
সর্বশেষঃ

কেন্দ্রের ৫ দফা দাবিতে শাহরাস্তিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এখন রিকশা চালকরা ও পিআর পদ্ধতি বুঝে- উপজেলা আমীর মোস্তফা কামাল

শনিবার ২৭ সেপ্টেম্বর: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় কালিয়াপাড়া বাজার থেকে মিছিলটি শুরু হয়ে দোয়াভাঙ্গা এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মোঃ মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর বাদশা ফয়সাল, সেক্রেটারি মাওলানা মাইন উদ্দিন, শুরা ও কর্মপরিষদের সদস্য আবুল বাসার, সাব্বির আহমেদ ওসমানী, আবদুল আউয়াল, মিডিয়া প্রধান শাহআলম ভূঁইয়া, সালাউদ্দিন, জালাল হোসাইন, মাছুম বিল্লাহ, আমিনুল ইসলাম, পারভেজ হোসাইনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের শুরা ও কর্মপরিষদের নেতৃবৃন্দ। পৌরসভা জামায়াতের পক্ষ থেকে ইকবাল হোসাইন, হাফেজ মনির হোসেন, জালাল হোসাইনসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে উপজেলা আমীর মোস্তফা কামাল বলেন,
“আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে হতে হবে। নতুবা স্বৈরাচারী শাসন আবার ফিরে আসবে।” তিনি আরও দাবি করেন, “এখন রিকশাওয়ালারা পর্যন্ত পি আর পদ্ধতি বুঝে।”

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেলের পাঠানো বিবৃতি অনুযায়ী জামায়াতের ৫ দফা দাবিগুলো হলো—জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রোগ্রামটি শেষ হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories