আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৭ই আশ্বিন, ১৪৩৩ ● ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১০ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১২:১৯
সর্বশেষঃ

চাঁদপুরে ইয়াবাসহ ২ জন ও পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার

চাঁদপুর জেলা পুলিশ ধারাবাহিক মাদকবিরোধী ও অভিযানিক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত মোট তিন আসামিকে গ্রেফতার করেছে।

শাহরাস্তিতে ইয়াবাসহ গ্রেফতার ২ জন:
৩১ মে ২০২৫ তারিখ, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবুল বাসার পিপিএম-বার এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আতোয়ার রহমান ও এএসআই (নিঃ) সুমন চন্দ্র মোদক, সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শাহরাস্তি থানাধীন দোয়াভাঙ্গা আইদি ও বোগদাদ বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করেন।

এসময় ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট’সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন:

১। তানিম (১৯), পিতা–আব্দুল, সাং–আয়নাতলী, থানা–শাহরাস্তি, জেলা–চাঁদপুর।
২। শাওন (২০), পিতা–মিজানুর রহমান, সাং–আয়নাতলী, থানা–শাহরাস্তি, জেলা–চাঁদপুর।

ফরিদগঞ্জে পরোয়ানাভুক্ত তিন আসামি গ্রেফতার:
এছাড়া একই তারিখে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহ্ আলম পিপিএম–সেবা’র সার্বিক দিক-নির্দেশনায় পৃথক অভিযানে তিনজন পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অভিযানে অংশ নেন:

এসআই (নিঃ) শেখ আশরাফুল আলম

এসআই মোঃ মাহবুবুল ইসলাম

এএসআই মোঃ দেলোয়ার হোসেন

এসআই মোঃ আবু তাহের এবং সঙ্গীয় পুলিশ সদস্যবৃন্দ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন:

১। মোস্তাক, পিতা–মৃত নোয়াব খান, সাং–গোয়াটোবা, থানা–ফরিদগঞ্জ।
২। আবদুস ছাত্তার ওরফে ফারুক, পিতা–মৃত আবদুল মতিন, সাং–সন্তোষপুর, ফরিদগঞ্জ।
৩। জসিম, পিতা–তাজুল ইসলাম, সাং–আদশা, থানা–ফরিদগঞ্জ, জেলা–চাঁদপুর।

আইনগত ব্যবস্থা:
গ্রেফতারকৃত সকল আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories