আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ৮ই আশ্বিন, ১৪৩৩ ● ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১১ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ৪:৫৪
সর্বশেষঃ

চাঁদপুরে কদমতলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি বাসার সামনে ড্রেন মিথেন গ্যাস বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত কয়েকজন

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর শহরের কদমতলা এলাকায় একটি ড্রেন লাইনে মিথেন গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থীসহ কয়েকজন পথচারী গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে রোববার (১৮ মে) দুপুরে। বিস্ফোরণস্থলটি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সরকারি বাসভবনের নিচের অংশে অবস্থিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশপাশ কেঁপে ওঠে এবং পাশে থাকা লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করে। ড্রেনের ঢাকনা উড়ে যায় এবং রাস্তায় চলাচলরত কয়েকজন মানুষ, বিশেষ করে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে চাঁদপুর পৌরসভার কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রেন লাইন পরীক্ষা শুরু করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে সঠিকভাবে পরিস্কার না হওয়া ড্রেন লাইনে মিথেন গ্যাস জমে এই বিস্ফোরণের সৃষ্টি হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত দল গঠন করা হচ্ছে বলে জানানো হয় পৌরসভা সূত্রে।

আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জনগণের মাঝে ড্রেন ও গ্যাসলাইন ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories