চাঁদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃ সাইফুদ্দীন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁদপুরে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “চাঁদপুরের ঢাবিয়ান”-এর উদ্যোগে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন বাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও ঢাবিয়ানের মান্যবর উপদেষ্টা মোহাম্মদ মহসিন উদ্দিন। কেক কেটে এবং আলোচনার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ হীল বাকী ও অ্যাডভোকেট কোহিনুর বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মোঃ মাসুদ আলম, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খানসহ ঢাবিয়ানের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, শিক্ষার মান, সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাক্তন শিক্ষার্থীদের দেশগঠনে অবদানের কথা তুলে ধরেন। একইসঙ্গে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরণের আয়োজন করার প্রত্যাশাও ব্যক্ত করেন।