আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ২রা বৈশাখ, ১৪৩৩ ● ১৫ই এপ্রিল, ২০২৬ ● ২৭শে শাওয়াল, ১৪৪৭ ● বিকাল ৪:৩৭
সর্বশেষঃ

বানিয়াচোঁ ছেফায়েত উল্লাহ মডেল মাদরাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইফুদ্দীন

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বানিয়াচোঁ গ্রামে অবস্থিত বানিয়াচোঁ ছেফায়েত উল্লাহ মডেল মাদরাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

শুক্রবার (১৩ মার্চ) মেহের উত্তর ইউনিয়নে অবস্থিত ছেফায়েত উল্লাহ মডেল মাদরাসা প্রাঙ্গণে এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক শাহ আলম। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, কুরআন তিলাওয়াত এবং মানবসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। তিনি শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় গড়ে ওঠার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পারিবারিকভাবে সালামের প্রচলন বৃদ্ধি করতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে নিয়মিত সালাম বিনিময়ের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। এর মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোরশেদ আলম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দ্বীনি শিক্ষার প্রসার ও আদর্শ সমাজ গঠনে মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি মাদরাসার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের মৃধা বাড়ি জামে মসজিদের খতিব আবু তাহের বেলালী, সাংবাদিক শাহ আলম ভূঁইয়া, হাফেজ মাওলানা কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মাদরাসার সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories