আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৪ঠা বৈশাখ, ১৪৩৩ ● ১৭ই এপ্রিল, ২০২৬ ● ২৯শে শাওয়াল, ১৪৪৭ ● বিকাল ৫:২৬
সর্বশেষঃ

চাঁদপুরে লিও ক্লাবের বৃক্ষরোপণ ও পোনা অবমুক্তকরণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি:

লিও ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল ডাকাতিয়া নদীতে মাছের পোনা অবমুক্তকরণ, সূচীপাড়া ডিগ্রী কলেজ ও ছিখুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও রোপণ, শাহরাস্তি ওয়াকওয়েতে বৃক্ষরোপণ, সূচীপাড়া ডিগ্রী কলেজে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। একইসঙ্গে কলেজ ক্যাম্পাসে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমও সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চাঁদপুরের ডিপুটি ডিরেক্টর শাহীদ মাহমুদ ও আল আমিন, সভাপতি লিও জান্নাতুল নাঈমা জুহানি, সহ-সভাপতি লিও সাইফুল ইসলাম লিখন, সাধারণ সম্পাদক লিও আঁখি বাশায়ের, জয়েন্ট সেক্রেটারি লিও নূর দিপু, জয়েন্ট ট্রেজারার লিও আরজিনা জেরিন, মেম্বারশিপ চেয়ারপার্সন লিও রনি মালসহ অন্যান্য সদস্যরা।

“Tree Plantation & Minnow Flow Project” শীর্ষক এ আয়োজনের পৃষ্ঠপোষক ছিলেন নূর নবী দিপু। প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন রাকিবুল হাসান তপাদার, সেক্রেটারি আবু বকর ছিদ্দিক রাফি ও ট্রেজারার জাফর দেওয়ান। এছাড়া সদস্য হিসেবে ছিলেন নুসরাত তিশা, নাঈম হাসান, ইয়াসিন আরাফাত, জাহিদ তপাদার ও তাহিম।

লিও ক্লাব অব চাঁদপুরের নেতারা জানান, পরিবেশ সংরক্ষণ ও তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories