আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ সোমবার ● ৬ই আশ্বিন, ১৪৩৩ ● ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৯ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১২:৫৩
সর্বশেষঃ

জাঁকজমকপূর্ণ আয়োজনে শেষ হলো টামটা প্রিমিয়ার লিগ ২০২৫, চ্যাম্পিয়ন টামটা এফসি

টামটা দক্ষিণ ইউনিয়ন ও পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকায় ঈদের আনন্দকে ঘিরে আয়োজিত টামটা প্রিমিয়ার লিগ (টিপিএল) ২০২৫ এর চতুর্থ আসর শেষ হয়েছে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে।

এবারের আসরে অংশ নেয় স্থানীয় ৮টি দল। ঈদুল আজহার পর ১১ জুন অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। ফাইনালে টামটা কিংসকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় টামটা এফসি। মাঠভর্তি দর্শকের উৎসাহ ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো টামটা এলাকা।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, টিপিএল ঘিরে টামটা অঞ্চলে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। প্রতিটি খেলা ঘিরেই ছিল উৎসাহ-উদ্দীপনার ছোঁয়া, যা ঈদের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে। খেলায় কেবল তরুণরাই নয়, সব বয়সী মানুষই অংশ নেন খেলোয়াড় কিংবা দর্শক হিসেবে।

উল্লেখ্য, টামটা প্রিমিয়ার লিগে প্রতিবছর ঈদুল ফিতরে অনুষ্ঠিত হয় ক্রিকেট টুর্নামেন্ট এবং ঈদুল আজহায় আয়োজিত হয় ফুটবল টুর্নামেন্ট। ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষের উদ্যোগেই এই জনপ্রিয় আয়োজন পরিণত হয়েছে একটি স্থানীয় ঐতিহ্যে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories