আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৩ আশ্বিন, ১৪৩৩ ● ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ● ৭ই রবিউস-সানি, ১৪৪৮ ● বিকাল ৫:৪২
সর্বশেষঃ

শাহরাস্তিতে ২০০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজাসহ ইয়াছিন মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) শাহরাস্তি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াপাড়া বাজারের পশ্চিম পাশে পাঁচতলা ভবনের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ খায়রুল আলম ও এএসআই (নিঃ) বিশ্বজিৎ নাথ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন ইয়াছিন মিয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ইয়াছিন মিয়া শাহরাস্তি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সুয়াপাড়া (আনার বাড়ী) এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে।

এ ঘটনায় ইয়াছিন মিয়ার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১২, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-২৯৫ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories