আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৭ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● ভোর ৫:৩৮
সর্বশেষঃ

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি শাহরাস্তি উপজেলা সমন্বয় কমিটি গঠন

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

০৫ ই জুলাই ২০২৫ইং রোজঃ শনিবার (এনসিপি) এর কেন্দ্রীয় আহবায়ক কমিটি দ্বারা শাহরাস্তি উপজেলার সমন্বয়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী তিন (০৩) মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে মুহা. আমান উল্লাহ পাটোয়ারী-কে প্রধান সমন্বয়কারী এবং নাজমুল শুভ, রেদোয়ান হোসেন, আবদুল্লা আল শুভ, আবদুল্লা আল মামুন ও মিনহাজুল ইসলাম-কে যুগ্ম সমন্বয়কারী হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়া কমিটিতে ২০ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন:
আবদুল্লাহ আল রেদোয়ান, আবুল খায়ের, কাউসার আহমেদ, নুরুল ইসলাম, এড. শাহ পরান, মো. মাহমুদুল হাসান, তাফাজ্জুল হোসেন, ইব্রাহিম খলিল, তানজির, রেজাউল করিম, মেহেদী হাসান, ফারজানা আক্তার, সাদিয়া আক্তার, হাফিজুর রহমান, নজরুল ইসলাম, শেখ রহমত উল্লা, ইমরান হোসেন, আবদুল আজিজ, হাসান মজুমদার, সাইদুল ইসলাম রাজু।

নতুন কমিটির নেতারা বলেন, তারা সকল মত ও পথের মানুষের সাথে এক হয়ে শাহরাস্তি উপজেলাকে একটি উন্নত, নিরাপদ ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তুলতে চান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাহরাস্তিতে গঠনমূলক রাজনীতির নতুন দিগন্ত খুলে দেবে—এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষেরও।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories