আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৭ই আশ্বিন, ১৪৩৩ ● ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১০ই রবিউস-সানি, ১৪৪৮ ● ভোর ৫:০০
সর্বশেষঃ

জাতীয় মহাসমাবেশ সফল করতে শাহরাস্তি পৌর জামায়াতের প্রচার অভিযান: লিফলেট বিতরণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের দাবিতে আগামী ১৯ জুলাই শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জাতীয় মহাসমাবেশকে সফল করতে চাঁদপুরের শাহরাস্তিতে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে হওয়া এ কর্মসূচিতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রচারণায় নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে দলের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। তার সঙ্গে ছিলেন উপজেলা নায়েবে আমীর বাদশা ফয়সাল, পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, নায়েবে আমীর সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, পৌর যুব বিভাগের সভাপতি জিহাদুল ইসলাম শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণের মাধ্যমে নেতারা জনগণের কাছে ১৯ জুলাইয়ের জাতীয় মহাসমাবেশের তাৎপর্য ও দাবিসমূহ তুলে ধরেন। লিফলেটে সাতটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে— লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাইসহ সব গণহত্যার বিচার, মৌলিক রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পি.আর. পদ্ধতিতে নির্বাচন এবং প্রবাসী এক কোটির বেশি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা।

নেতারা বলেন, এই মহাসমাবেশ হবে গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচন পদ্ধতির সংস্কার এবং নির্যাতিত মানুষের অধিকার আদায়ের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। তারা দেশবাসীকে সময়মতো ঢাকায় এসে এই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।

মিছিলটি উপজেলার কালীবাড়ি বাজারস্থ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে থানা ঠাকুরবাজার এলাকায় এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে নেতারা সমাবেশ সফল করার গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ। দলটি আশা করছে, এই সমাবেশ দেশের গণতন্ত্রপন্থী জনগণের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories