টামটা উত্তরে আল কুদস দিবস উপলক্ষে জামায়াতের ইফতার মাহফিল
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী টামটা উত্তর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড কর্তৃক আল কুদস দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়।
শুক্রবার বাদ আসর টামটা উত্তর ইছাপুরে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
টামটা উত্তর ইউনিয়ন আমীর মুফতি মাওলানা হেদায়েতুল্লাহ সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আমীর মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা জামায়াতের রাজনৈতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমেদ সুমন, শাহরাস্তি উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য সাংবাদিক শাহ আলম ভূঁইয়া, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরীর পরামর্শ সভার অন্যতম সদস্য ও মহানগর পূর্বের তথ্যপ্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া সম্পাদক দাউদ খান, মতিঝিল থানা জামায়াতে নেতা ইঞ্জিনিয়ার কলিম উল্লাহ, আশ্রাফফুর ইউনিয়ন আমীর আব্দুল মতিন।
এছাড়া আর উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক আল আমিন হোসেন সোহাগ, টামটা উত্তর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন বিএসসি, এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী মোশাররফ হোসেন মেম্বার, স্থানীয় জামায়াত নেতা মকবুল আহমেদ, এডভোকেট শাহাদাৎ হোসেন মানিক, বিশিষ্ট ব্যবসায়ী একরামুল ইসলাম রহিম, আলাউদ্দিন তালুকদার, রিয়াজ হোসেন পাটোয়ারী ,কাউছার আলম, মোজাফফর হোসেন, ছাত্রশিবিরের থানা সেক্রেটারি আল আমিন হোসেন, ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি আরিফ হোসেন হাসিব সহ ইউনিয়ন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা ফিলিস্তিন এ ইসরায়েলী আগ্রাসন এর নিন্দা জানান এবং আগামী দিনে ইসলামী সমাজ কায়েমের জন্যে জামায়াত মনোনীত প্রার্থীদের পক্ষে রায় দেওয়ার আহবান জানান।