আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ৮ই আশ্বিন, ১৪৩৩ ● ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১১ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ৪:৪৮
সর্বশেষঃ

নিবন্ধিত চিকিৎসক ছাড়া ডেলিভারি, কচুয়ায় থিয়েটার সিলগালা

চাঁদপুরের কচুয়া উপজেলায় সোমবার (৬ মে) দুপুরে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে তিনটি মামলায় মোট ৯০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে একজন নিবন্ধিত চিকিৎসকের অনুপস্থিতিতে প্রসব করানোর অভিযোগে একটি অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সঙ্গে ছিলেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (RMO), স্যানিটারি ইন্সপেক্টর এবং কচুয়া থানার একটি দল।

কচুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইসেন্সহীন ও অনিয়মে পরিচালিত স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories