আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৮ই বৈশাখ, ১৪৩৩ ● ২১শে এপ্রিল, ২০২৬ ● ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৫:০৯
সর্বশেষঃ

নোয়াগাঁও নিউ টাইগার ক্লাব: গাছ লাগানো থেকে মানবসেবা—ব্যতিক্রমী সব উদ্যোগে সাড়া ফেলছে শাহরাস্তিতে

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পৌর ১২নং ওয়ার্ডের নোয়াগাঁও এলাকার সামাজিক সংগঠন নোয়াগাঁও নিউ টাইগার ক্লাব এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরিবেশ সংরক্ষণ, মানবসেবা ও সামাজিক সচেতনতামূলক নানা কর্মকাণ্ডে ইতোমধ্যে সংগঠনটি পুরো শাহরাস্তিতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সম্প্রতি সংগঠনটির সদস্যরা শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছেন এবং এসব বেড়া দেওয়ারও গাছকে সংরক্ষণের জন্য উদ্যোগ নিয়েছেন। পরিবেশ রক্ষায় এমন সুপরিকল্পিত পদক্ষেপে এলাকাবাসী যেমন আনন্দিত, তেমনি সচেতনও হয়েছেন।

শুধু গাছ লাগানোতেই নয়, ক্লাবটি নজর কেড়েছে শাহরাস্তি উপজেলার ওয়াকওয়ের দেয়ালে সামাজিক বাণীসমূহ লিখে। এসব স্লোগান যেমন পথচারীদের মনে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছে, তেমনি এলাকায় এক নতুন ভাবনার জন্ম দিয়েছে।

এছাড়াও রক্তদানে উৎসাহ প্রদান, দরিদ্রদের সহায়তা, জাতীয় দিবসে খেলাধুলার আয়োজনসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে ক্লাবটি। সমাজ পরিবর্তনে তরুণদের এই ভূমিকা আজ অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে।

নিউ টাইগার ক্লাবের অগ্রগতির পেছনে নেতৃত্ব দিচ্ছেন এলাকার প্রখ্যাত ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম রাজন, রফিকুল ইসলাম, এবং ক্লাবের সভাপতি জানে আলম। প্রবাস থেকেও ক্লাবের পাশে আছেন ফরহাদ হাসান, শাওন শাহারাজ ইসলাম, হৃদয় হাসান রায়হান, ও রবিন—যারা নিয়মিত দিকনির্দেশনা ও আর্থিক সহযোগিতা দিয়ে ক্লাবকে এগিয়ে নিচ্ছেন।

ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে তৌহিদুল ইসলাম, পরশ, রিয়াদ সহ আরও অনেকেই রয়েছেন, যারা একযোগে সামাজিক উন্নয়নে নিজেদের নিয়োজিত রেখেছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, এই ক্লাব একদিন পুরো জেলায় মানবিক ও পরিবেশবান্ধব একটি মডেল প্রতিষ্ঠানে রূপ নেবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories