আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৩১শে মে, ২০২৬ ● ১৩ই জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ১২:১৩
সর্বশেষঃ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শাহরাস্তিতে ” নরিংপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন” এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

শাহরাস্তির সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে গঠিত- নরিংপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অদ্য ৩০/০৩/২০২৫ ইং তারিখে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। অত্র ফাউন্ডেশন এর সদস্যগন বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দেন। ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ মোস্তফা কামাল (উপজেলা আমির) মোঃ মাঈন উদ্দিন (আমেরিকা প্রবাসী) মোঃ আনোয়ার হোসেন (আমেরিকা প্রবাসী), মোঃ যুবরাজ (জাপান প্রবাসী) এবং মোঃ মনির হোসেন মিজি তাদের নির্দেশনা এবং ফাউন্ডেশন এর আহ্বায়ক মোঃ ওমর ফারুক মিজি এর সার্বিক তত্ত্বাবধানে ডাঃ মেহেদী ইমতিয়াজ সজীব, মোঃ শাহ আলম, মোঃ পারভেজ মিজি, আবু সুফিয়ান (প্রবাসী), মোঃ ওমর ফারুক, সাগর, আঃ আল মাহিন, মোঃ রাসেল, আকরাম এবং মোঃ সিফাত প্রমুখদ্বয়ের সার্বিক সহযোগিতায় সুবিধাবঞ্চিত লোকদের মাঝে পৌছিয়ে দেওয়া হয়।
ফেডারেশনের আহ্বায়ক উক্ত প্রোগ্রাম এর শুভেচ্ছা বক্তব্য বলেনঃ
আমাদের নরিংপুর গ্রামে বসবাস করা সকল যুবক ভাইদের উদ্যোগে প্রতিষ্ঠিত নরিংপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন গ্রামের সামাজিক কাজগুলোতে অবদান রাখছে। গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষগুলোর পাশে সব সময় থাকতে চায় এই ফাউন্ডেশন।
আগামী দিনেও এই গ্রামের যুবক ভাইদের গঠিত ওয়েলফেয়ার ফাউন্ডেশন শক্ত ও মজবুত ভাবে পরিচালনা করে গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় সাধ্যানুযায়ী বিভিন্ন ধরনের সেবা ও বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এই নরিংপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন ফাউন্ডেশন এর সদস্যবৃন্দরা।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories