আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ২১শে শ্রাবণ, ১৪৩৩ ● ৫ই আগস্ট, ২০২৬ ● ২২শে সফর, ১৪৪৮ ● সকাল ১১:১৯
সর্বশেষঃ

শাহরাস্তি পৌরসভা প্রশাসক (ইউএনও) এর স্বাক্ষর জালিয়াতি: কর্মচারী মাঈদুল বরখাস্ত, সহযোগী সায়েমকে ১০ হাজার টাকা অর্থদন্ড

শাহরাস্তি পৌরসভার প্রশাসক নাজিয়া হোসেনের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে পৌরসভার কর্মচারী মাইদুলকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার সহযোগী উপজেলা সদরে অবস্থিত সামিয়া টেলিকমের স্বত্ত্বাধিকারী আবু সায়েমকে ১০ হাজার টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন এই রায় দেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌরসভার কর্মচারী মাইদুল ও আবু সায়েম পৌর প্রশাসকের স্বাক্ষর জাল করে জালিয়াতির মাধ্যমে অর্থের বিনিময়ে জন্ম সনদ ও নাগরিক সনদ বিতরণ করে আসছে। গোপনে বিষয়টি প্রশাসনের নজরে আসলে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে অবস্থিত সামিয়া টেলিকম সিলগালা করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর অভিযুক্তদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বিরুদ্ধে এ রায় দেয়া হয়।

পৌর প্রশাসক নাজিয়া হোসেন জানান, এ ঘটনার সাথে সম্পৃক্ত অন্যদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পৌরসভায় বিভিন্ন সনদে অনেকেই জাল- জালিয়াতির সাথে জড়িত রয়েছে মর্মে অভিযোগ রয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories