আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● দুপুর ১২:২৯
সর্বশেষঃ

শাহরাস্তি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ সুজন নামে এক ব্যক্তি গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে ২০২৬) শাহরাস্তি থানাধীন চিতোষী পশ্চিম ইউনিয়নের স্বেতীনারায়ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুল কুদ্দুছ সরকার ও এএসআই (নিঃ) মোঃ শহীদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় স্বেতীনারায়ণপুর গ্রামের তাজুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তার উপর সন্দেহভাজনভাবে অবস্থানরত এক ব্যক্তিকে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে তার নিজ হেফাজত হতে ০৫ (পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ সুজন (২৫)। তিনি শাহরাস্তি উপজেলার আয়নাতলী (পাটোয়ারী বাড়ী) এলাকার ০৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম আবুল খায়ের ও মাতার নাম মাহমুদা বেগম।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-১৭, তারিখ ১১ মে ২০২৬ এবং জিআর নং-১১৮ হিসেবে রুজু করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories