আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৪ঠা বৈশাখ, ১৪৩৩ ● ১৭ই এপ্রিল, ২০২৬ ● ২৯শে শাওয়াল, ১৪৪৭ ● বিকাল ৫:২৬
সর্বশেষঃ

বিধবা নারী ও এতিম শিশুর পাশে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ১৭নং রায়শ্রী উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ড দাদিয়াপাড়া পাটোয়ারী বাড়ির এক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) জুম্মার নামাজ শেষে পাটোয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মৃত আলমের পরিবারকে সহায়তা হিসেবে নগদ ১০,০০০ টাকা হস্তান্তর করা হয়।

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ওমর ফারুক বলেন—
“সামাজিক উন্নয়ন আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে ধারণ করে ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি এলাকার অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত জনগণের পাশে থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

তিনি আরও জানান, সংস্থার উদ্যোগে ইতোমধ্যে ঈদ উপহার বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, নিম্নবিত্ত পরিবারের বিয়েতে সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ও চিকিৎসা সহায়তাসহ নানা কার্যক্রম পরিচালিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন—
সংস্থার সভাপতি মনজুর হোসেন সজীব, সহ-সভাপতি আবু ইউসুফ সুমন, সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ আলাউদ্দিন মিলন, মোঃ আজিজুল হক পাটোয়ারি, মোঃ আরমান হোসেন, স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এলাকাবাসীর সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের কার্যক্রমকে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাচ্ছে। ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সংগঠনের কার্যক্রমের পরিধি বাড়ানো হবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories