আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৫ই আশ্বিন, ১৪৩৩ ● ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৯ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১০:৫৬
সর্বশেষঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় শাহরাস্তির যুবলীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আয়নাতলী ভূঁইয়া বাড়ির বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন (৫০)-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একইসঙ্গে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।

জানা গেছে, শাহাদাৎ হোসেনের পিতার নাম সুলতান আহমেদ এবং মাতার নাম মরহুমা লুৎফুন নাহার। এলাকায় তিনি একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছাত্র ও জনতার অংশগ্রহণে যে বৈষম্যবিরোধী আন্দোলন হয়, সেই প্রেক্ষাপটে দায়ের করা মামলার একাধিক আসামির মধ্যে তার নাম অন্তর্ভুক্ত ছিল। মামলা তদন্তের তাঁর সংশ্লিষ্টতা পাওয়াও আজ তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories