আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ২১শে শ্রাবণ, ১৪৩৩ ● ৫ই আগস্ট, ২০২৬ ● ২২শে সফর, ১৪৪৮ ● বিকাল ৫:৩১
সর্বশেষঃ

ভাড়া কমানোয় আল আরাফাহ এক্সপ্রেসের বাস আটক, স্টাফকে মারধর

যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি

চাঁদপুর–ঢাকা রুটে যাত্রীবান্ধব ভাড়া কমানোকে কেন্দ্র করে যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে চাঁদপুরের দোয়াভাঙ্গা এলাকায় আল আরাফাহ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস আটক করে পদ্মা পরিবহনের মালিক–শ্রমিকরা।

সম্প্রতি আল আরাফাহ এক্সপ্রেস ভাড়া ৩০০ টাকা থেকে কমিয়ে ২৫০ টাকা নির্ধারণ করে। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে পদ্মা পরিবহনের শ্রমিকরা বাসটির গতিরোধ করে যাত্রীদের নামতে বাধ্য করার চেষ্টা করে। এ সময় নারী, শিশু ও বৃদ্ধসহ যাত্রীরা প্রচণ্ড রোদে ঘণ্টার পর ঘণ্টা বাসে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন।

যাত্রীরা অভিযোগ করেন, পদ্মার শ্রমিকরা কুরুচিপূর্ণ স্লোগান দিতে থাকে এবং চালক ও স্টাফদের ভয়ভীতি দেখায় যাতে তারা আর এই রুটে গাড়ি না চালায়। এ সময় আল আরাফাহ এক্সপ্রেসের চালক মোহাম্মদ সানাউল্লাহ (৪৫), পিতা- আব্দুল ছামেদ, আহত হন বলে জানা গেছে।

আল আরাফাহ কর্তৃপক্ষ জানায়, তারা নিয়মিত রুট পারমিট নিয়ে দীর্ঘদিন ধরে যাত্রী সেবা দিয়ে আসছে। পদ্মা পরিবহনের সঙ্গে তাদের কোনো রুট পারমিটের মিল নেই। তাই এভাবে বাস আটকানো ও যাত্রী হয়রানি অন্যায় এবং অযৌক্তিক।

উল্লেখ্য, আল আরাফাহ এক্সপ্রেস চাঁদপুর–ঢাকা রুটে দীর্ঘদিন ধরে নিরাপদ ও যাত্রীবান্ধব সেবা দিয়ে আসছে। ভাড়া কমিয়ে সাধারণ যাত্রীদের সুবিধা দেওয়ার উদ্যোগে তারা ইতিমধ্যেই আস্থা অর্জন করেছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাধারণ যাত্রীরা বলেন, “ভাড়া কমানোর ফলে আমাদের উপকার হওয়ার কথা। কিন্তু এ নিয়ে পরিবহন মালিক–শ্রমিকদের এমন আচরণ ভীষণ অন্যায়।”

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories