আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৩১শে মে, ২০২৬ ● ১৩ই জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ১২:১৩
সর্বশেষঃ

মেহের দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা মেহের দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

রবিবার ২৯ জুন, দুপুরে ভোলদীঘি কামিল মাদরাসা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরীক্ষার্থীদের মাঝে কলম, পেনসিল, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে খাবার পানি ও ওরস্যালাইনের ব্যবস্থা রাখা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজগর হোসেন মিয়াজি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল জীবন, মেহের দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম সুজন, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহাদ আহমেদ শিপলু, মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, চিতোষী পূর্ব ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মাজহারুল ইসলাম মাজু

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা রাহিম আহমেদ হীরা, রবিউল হাসান জিহাদ, হৃদয় আহমেদ, সাজ্জাদ হোসেন, মহিউদ্দিন জিয়া, সাকিব, সজিব, সবুজ, নেহাল, মেহেরাজ, তানভীর, সাগর, ইব্রাহিম, মুন্না প্রমুখ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories