আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৪ঠা বৈশাখ, ১৪৩৩ ● ১৭ই এপ্রিল, ২০২৬ ● ২৯শে শাওয়াল, ১৪৪৭ ● বিকাল ৫:২১
সর্বশেষঃ

যুব ওয়ার্ড প্রতিনিধিদের সাথে শাহরাস্তি পৌর জামায়াতের মতবিনিময় সভা

শাহরাস্তি পৌরসভার নবগঠিত জামায়াতে ইসলামীর যুব বিভাগের ওয়ার্ড প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৮টায় স্থানীয় এক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শাহরাস্তি পৌরসভার আমীর জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা নায়েবে আমীর সিরাজুল ইসলাম, ২নং ওয়ার্ড জামায়াতের আমীর গাজী কবির, পৌর পেশাজীবী বিভাগের সেক্রেটারি মো. আলী এবং পৌর যুব বিভাগের সাবেক সভাপতি জিহাদুল ইসলাম শামীম।

প্রোগ্রামের শুরুতে দারসুল কোরআন পেশ করেন পৌর শিবিরের সাবেক সভাপতি নূর মোহাম্মদ।
সভায় প্রধান অতিথি জাহাঙ্গীর আলম বলেন, যুবকরা চাইলে একটি দেশ ও জাতির পরিবর্তন সম্ভব। বাংলাদেশের সকল আন্দোলনে যুবকরাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, ঘাম ঝরিয়েছে, রক্ত দিয়েছে। তাই যুব সমাজকে এদেশে আল্লাহর হুকুমত কায়েম করে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক ভূমিকা রাখতে হবে।

এ সময় নবগঠিত কমিটির দায়িত্বশীলদের পরিচয় করিয়ে দেওয়া হয়। শেষে পৌর যুব বিভাগের সভাপতি আবু হানিফ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories