আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৭ই আশ্বিন, ১৪৩৩ ● ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১০ই রবিউস-সানি, ১৪৪৮ ● ভোর ৫:২৩
সর্বশেষঃ

শাহরাস্তিতে অবৈধ ভেসাল জাল অপসারণে প্রশাসনের কঠোর অভিযান

আক্তার হোসেন শিহাব:

শাহরাস্তি উপজেলার খাল-বিল ও জলাশয়ে মাছের স্বাভাবিক চলাচল ও প্রাকৃতিক প্রজনন ব্যবস্থায় বাধা সৃষ্টিকারী নিষিদ্ধ ভেসাল জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত হয় এক বিশেষ অভিযান।উপজেলা নির্বাহী অফিসারের সরাসরি নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিরুপম মজুমদার। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, শাহরাস্তি থানার সাব-ইন্সপেক্টর ও সঙ্গীয় পুলিশ ফোর্স।অভিযানকালে উপজেলার বিভিন্ন স্থানে জলাশয় ও খালগুলোর মধ্যে অবৈধভাবে স্থাপিত ভেসাল জাল শনাক্ত করা হয়। দীর্ঘ সময় ধরে ব্যবহৃত এই জালগুলো মাছের স্বাভাবিক চলাচল, প্রজনন ও জলজ পরিবেশের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছিল। বিশেষ করে ছোট মাছ ধ্বংসের মাধ্যমে ভবিষ্যতের মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছিল।অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভেসাল জাল জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং অভিযুক্তদের কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযান চলাকালীন এলাকাবাসীও সন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান।সহকারী কমিশনার (ভূমি) জানান, “জলজ পরিবেশ রক্ষা, ছোট মাছের প্রজনন নিশ্চিতকরণ ও মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “ভেসাল জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এটি জলজ সম্পদের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। জনগণের সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা আরও জোরদার করা হবে।”প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও নিয়মিত তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জলাশয়ের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories