আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ৮ই আশ্বিন, ১৪৩৩ ● ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১১ই রবিউস-সানি, ১৪৪৮ ● ভোর ৫:৩৬
সর্বশেষঃ

শাহরাস্তিতে অবৈধ মাটি উত্তোলন রোধে প্রশাসনের অভিযান, চলবে নিয়মিত তৎপরতা

শাহরাস্তি উপজেলায় কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৭ মে ২০২৫) উপজেলার সালেঙ্গা ও নুনিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সালেঙ্গা এলাকায় অভিযান পরিচালনার সময় কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে নুনিয়া এলাকায় একজন ব্যক্তিকে কৃষিজমির মাটি কাটার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সেনাবাহিনীর একটি টিম, শাহরাস্তি থানার অফিসার ইন চার্জ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আনসার সদস্যরা সহায়তা প্রদান করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories