আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৬ই বৈশাখ, ১৪৩৩ ● ১৯শে এপ্রিল, ২০২৬ ● ২রা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৫:৫৯
সর্বশেষঃ

শাহরাস্তিতে উৎসবমুখর পরিবেশে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় গতকাল শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর জেলার আয়োজনে উপজেলার প্রধান কেন্দ্র নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা এসে এই কেন্দ্রে অংশগ্রহণ করে।
চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা শ্রেণিভেদে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেয়। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ—শিক্ষার্থীদের মুখে উচ্ছ্বাস, অভিভাবকদের আগ্রহ, এবং সর্বত্র এক প্রাণবন্ত শিক্ষাবান্ধব পরিবেশ।

উল্লেখ্য, একই সময়ে চাঁদপুর জেলার মোট ৬টি উপজেলায় একযোগে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পুরো জেলায় প্রায় ৫ হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে শুধু শাহরাস্তিতেই অংশগ্রহণ করে এক হাজারেরও বেশি শিক্ষার্থী।

প্রতিবছরের মতো এবারও কিশোর কণ্ঠ ফাউন্ডেশন এ আয়োজন করেছে।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চাঁদপুর জেলার চেয়ারম্যান বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা কেবল পাঠ্যবই নয়, বরং চারপাশের জগত সম্পর্কেও জানুক। এই পরীক্ষার মাধ্যমে তাদের জ্ঞানচর্চা, নৈতিকতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।”

পরীক্ষা পরিদর্শনে আসেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা পারভেজ হোসাইন, এডভোকেট কাউছার আলম, বাদশা ফয়সাল, মোস্তফা কামাল, অধ্যাপক শাহ আলম, অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
এছাড়া উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাশার পিপিএম বার, শাহরাস্তি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় বিশিষ্ট শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও অভিভাবকবৃন্দ।

অধ্যাপক মাওলানা আবুল হোসাইন বলেন, “কিশোর কণ্ঠের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব জাগিয়ে তোলে এবং তাদের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে ভূমিকা রাখে।”

ওসি আবুল বাশার পিপিএম বার বলেন, “বর্তমান সমাজে শিশু-কিশোরদের সঠিক পথে এগিয়ে নিতে এমন জ্ঞানভিত্তিক ও ইতিবাচক উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। কিশোর কণ্ঠের এই আয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত পথে পরিচালিত করবে।”

শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, “এই আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহিত করছে এবং তাদের প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলছে। এমন কার্যক্রম শিক্ষাক্ষেত্রে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনে।”

পরিদর্শক অতিথিরা বলেন, “কিশোর কণ্ঠের এ উদ্যোগ শিশু-কিশোরদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি তাদের জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে সহায়তা করবে।”

দুপুরে কেন্দ্র ফাঁকা হলেও বাতাসে রয়ে যায় এক উচ্ছ্বাসময় অনুভূতি—
মেধা, মনন ও প্রতিযোগিতার এক আলোকিত উৎসবে পরিণত হয়েছে শাহরাস্তির কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories