আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৪ঠা বৈশাখ, ১৪৩৩ ● ১৭ই এপ্রিল, ২০২৬ ● ২৯শে শাওয়াল, ১৪৪৭ ● বিকাল ৫:২৪
সর্বশেষঃ

শাহরাস্তিতে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফল মেলা ২০২৫ সম্পন্ন

“দেশী ফল বেশী খাই,আসুন ফলের গাছ লাগাই” এ প্রতিপাদ্যকে ধারণ করে শাহরাস্তিতে অনুষ্ঠিত হলো জাতীয় ফল মেলা, ২০২৫ ।

এই মেলাটি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার ১লা মে, ২০২৫ তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এই মেলার মূল উদ্দেশ্য ছিল দেশীয় ফলের গুণাগুণ সম্পর্কে জনগণকে সচেতন করা এবং তাদের মধ্যে দেশীয় ফলের চাষে আগ্রহ সৃষ্টি করা।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার। তিনি মেলার নির্ধারিত স্থানে প্রদর্শিত বিভিন্ন দেশীয় ও হাইব্রিড জাতের ফল যেমন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, কলা, ড্রাগন, আনারস ইত্যাদি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা, সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা, যারা ফলের প্রদর্শনী উপভোগ করেন এবং সচেতনতামূলক আলোচনা শুনেন।অনুষ্ঠান শেষে অতিথিদের ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার,উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার,আইসিটি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান , ইউপি চেয়ারম্যান মোঃ রহুল আমিন, প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া,সিনিয়র সহ:সভাপতি মো: মাসুদ রানা, সাধারন সম্পাদক নোমান হোসেন আখন্দ প্রমুখ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories