আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৪ঠা বৈশাখ, ১৪৩৩ ● ১৭ই এপ্রিল, ২০২৬ ● ২৯শে শাওয়াল, ১৪৪৭ ● বিকাল ৫:১৬
সর্বশেষঃ

শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় উচ্ছ্বাস ভরা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। শুভ্রতা ছুঁয়ে থাকুক মননে, স্নিগ্ধ আলোয় জুড়িয়ে যাক দুচোখ প্রাণের সঞ্চার উদ্বেলিত হোক নতুন বছরে। পুরনো দুঃখ,গ্লানিকে ভুলে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার নেতৃত্বে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে মেহের কালিরবাড়ি মোড় হয়ে উপজেলা মিলনায়তন পর্যন্ত উচ্ছ্বাস ভরা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলো গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে আনন্দ শোভাযাত্রায় যোগ দেয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আবুল বাশার, উপজেলা ভূমি কর্মকর্তা নিরুপম মজুমদার প্রমূখ।

আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষবরণ অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। বাঙালির লোকসংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত। তিনি আরও বলেন, বাঙালি আবহমানকাল থেকে এই উৎসব পালন করে আসছে। এবছর উপজেলাবাসী স্বতঃস্ফূর্তভাবে ও আনন্দঘন পরিবেশে এই উৎসবে অংশগ্রহণ করেছে। ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে ধরে রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য বিভিন্ন শিক্ষার্থী ও শাহরাস্তি উপজেলা বাসীসহ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা। এছাড়া তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপজেলা কৃষি অফিসার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ,পুলিশ পরিদর্শক (তদন্ত) , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, জামায়াত – বিএনপির নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়করা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

সর্বশেষ সকলে মিলে পান্তা ইলিশ খাওয়ার মধ্য দিয়ে চমকপ্রদ এই আয়োজনের সমাপ্তি ঘটে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories