আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৬ই বৈশাখ, ১৪৩৩ ● ১৯শে এপ্রিল, ২০২৬ ● ২রা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৫:৪৮
সর্বশেষঃ

শাহরাস্তিতে ডাকাতিয়া নদীতে পড়ে নিখোঁজ শিশু মৃত অবস্থায় উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ডাকাতিয়া নদীতে পড়ে নিখোঁজ হওয়া আড়াই বছরের শিশু কাউসারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার (২২ জুন ২০২৫) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার পাথৈর শান্তিরাম বাড়ির কুদ্দুস মিয়ার ছেলে কাউসার নদীর পাড়ে বড় বোন খাদিজা আক্তারের (৪) সঙ্গে বালু উত্তোলন দেখতে গিয়ে নদীতে পড়ে যায়।

পরিবারের লোকজন ও এলাকাবাসী প্রথমে উদ্ধার তৎপরতা চালালেও ব্যর্থ হয়। পরে চাঁদপুর জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে দীর্ঘ কয়েক ঘণ্টার অভিযানের পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, “সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে আসি। সবাই মিলে শিশুটিকে খোঁজার চেষ্টা করি।”
এলাকাবাসী নূর হোসেন রাজু জানান, “শত শত মানুষ নদীতে নেমে উদ্ধার তৎপরতায় অংশ নেন। কিন্তু নদীর প্রবল স্রোতের কারণে শিশুটিকে পাওয়া কঠিন হয়ে পড়ে।”

শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার বলেন, “ডুবুরি দল নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories